বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • নতুন সাফল্যে শাকিব খান, শুটিং সেটেই পেলেন বড় খবর

    নতুন সাফল্যে শাকিব খান, শুটিং সেটেই পেলেন বড় খবর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেগাস্টার শাকিব খান অভিনীত আসন্ন ঈদুল আজহা ঘিরে সিনে অঙ্গনে এখন ‘রকস্টার’ সিনেমা নিয়ে ব্যাপক উন্মাদনা চলছে। এই সিনেমাটির টিজার ও মোশন পোস্টার প্রকাশের পর থেকেই নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। 

    সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির ‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত এবং কারাবন্দী লুকে শাকিবকে দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। পর্দার সেই দুঃখী লুকের বাইরে সদ্য এক জমকালো ইভেন্টে অংশ নিয়ে নিজের কাজের সাফল্য ও মিলিয়ন ভিউজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই শীর্ষ নায়ক।

    অনুষ্ঠানে শাকিব খান জানান, শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও চারপাশ থেকে সাফল্যের খবর আসছিল। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে শাকিব খান বলেন, মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে। আমি শুট করছিলাম ‘রকস্টার’-এর। আমি জাস্ট শুনতে পাচ্ছি যে, আমাকে একটু পর পর বলছে, ভাই এত মিলিয়নস! ওকে, ফাইন। আবার বিকেল বেলা সন্ধ্যায় বাড়ি ফিরতে ফিরতেই আবার আরেকজন বলছে যে, ভাই ফিফটিন মিলিয়নস! ও ওকে, ফিফটিন মিলিয়নস! এতো আমার সিনেমার গানকেও পিছে ফেলে দিলো ভাই!

    এর আগে গত শুক্রবার সামাজিক মাধ্যমে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেন শাকিব খান। মূলত একটি গালা নাইটে অংশ নিয়েছিলেন এই মেগাস্টার। সেখানে তাকে একদম নতুন ও স্টাইলিশ লুকে দেখা যায়। অনুষ্ঠানে তার চোখে ছিল আধুনিক সানগ্লাস, পরনে কারুকাজ করা কালো ব্লেজার এবং মুখে চওড়া হাসি।

    উল্লেখ্য, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন পেশাদার সংগীতশিল্পীর ভূমিকায়। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতেও সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ