মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Natun Kagoj

একাকীত্ব নিয়ে আবেগঘন পোস্ট দিলেন সালমান খান

একাকীত্ব নিয়ে আবেগঘন পোস্ট দিলেন সালমান খান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান বয়সের ছাপকে যেন এখনও হার মানিয়ে চলেছেন। প্রায় ৬০ বছর বয়সেও তার ফিটনেস, স্টাইল ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।

রোববার (১৭ মে) শেয়ার করা একটি ছবিতে সালমানকে দেখা যায় দু’হাত প্রসারিত করে নিজের সুগঠিত ও পেশিবহুল শরীর প্রদর্শন করতে। বয়স বাড়লেও তার ফিটনেস ধরে রাখার বিষয়টি আবারও মুগ্ধ করেছে ভক্তদের।

তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে পোস্টের ক্যাপশন। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে সালমান লিখেছেন, ‘নিজের সঙ্গে থাকার দুটো উপায় আছে—একটি হলো একা থাকা, অন্যটি একাকীত্ব। একা থাকা নিজের সিদ্ধান্ত হতে পারে, কিন্তু একাকীত্ব তখনই আসে, যখন কেউ তোমার পাশে থাকতে চায় না। এরপর কী করা উচিত, সেটা তোমরাই বুঝে নাও।’

সালমানের এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই ভাবছেন, অভিনেতা কি সত্যিই নিঃসঙ্গতা অনুভব করছেন, নাকি এটি শুধুই জীবনের প্রতি তার দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রকাশ।

এদিকে পোস্টটির মন্তব্য ঘরেও ভক্তদের ভালোবাসা, উদ্বেগ ও কৌতূহলের ছাপ দেখা গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন