মঙ্গলবার, ১৯ মে ২০২৬
Natun Kagoj

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি ট্রাইব্যুনালে হাজির

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় সাবেক ভিসি ট্রাইব্যুনালে হাজির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত আসামি এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, সাবেক এই ভিসিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে হাজির করা হবে। পরে তাকে কারাগারে পাঠানোর জন্য আবেদন জানাবে প্রসিকিউশন পক্ষ।

এর আগে, ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় ট্রাইব্যুনাল-২। ওই মামলায় প্রধান আসামি হিসেবে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন