বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না: রজনীকান্ত

আমার দিকে কেউ ফিরেও তাকাচ্ছিল না: রজনীকান্ত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত, বয়স ৭৪ হলেও এখনো তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। নতুন সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। তামিলনাড়ুতে তিনি ‘থালাইভা’ নামে পরিচিত, অনেকের কাছে আবার তিনি এক অনন্য আইকন ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব।

তবে তারকা জীবনের বাইরে এক অভিজ্ঞতা তাকে খ্যাতি ও জনপ্রিয়তা নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। সম্প্রতি সেই স্মৃতিই প্রকাশ্যে শেয়ার করেছেন এই অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আধ্যাত্মিক গুরু রবিশংকরের ‘আর্ট অব লিভিং ফাউন্ডেশন’-এর ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে বেঙ্গালুরু যান রজনীকান্ত। সেখানেই তিনি নিজের জীবনের এক বিশেষ ঘটনার কথা তুলে ধরেন।

অভিনেতা জানান, আশ্রমে প্রথমবার গিয়ে তিনি ভেবেছিলেন অন্য জায়গার মতো সেখানেও সবাই তাকে চিনবে এবং গুরুত্ব দেবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন।

রজনীকান্ত বলেন, ‘আমি দেখলাম সেখানে কেউই আমার দিকে তাকাচ্ছে না। আশ্রমে তামিলনাড়ুর অনেক মানুষ থাকলেও একজনও আমাকে খেয়াল করছিল না।’

এই অভিজ্ঞতা তাকে আধ্যাত্মিকতার গভীরতা সম্পর্কে নতুন উপলব্ধি দেয় বলে জানান তিনি। তার ভাষায়, ‘সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম আধ্যাত্মিকতার শক্তি কত গভীর। সত্যিকারের তারকাখ্যাতি আসলে কী, সেটাও উপলব্ধি করেছি।’

তিনি আরও জানান, প্রথমে মাত্র দুই দিনের জন্য আশ্রমে গিয়েছিলেন। কিন্তু সেখানকার পরিবেশ, প্রকৃতি ও মানসিক প্রশান্তি তাকে এতটাই আকৃষ্ট করে যে শেষ পর্যন্ত প্রায় ১০ দিন সেখানে অবস্থান করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ