বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Natun Kagoj

দক্ষিণ কোরিয়ার বিটিএস এবার বিশ্বকাপ ফাইনালের স্টেজে

দক্ষিণ কোরিয়ার বিটিএস এবার বিশ্বকাপ ফাইনালের স্টেজে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৬ কনকাকাফ (FIFA) বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কেবল ফুটবলের জন্য নয়, বরং বিশ্ব সংগীতের ইতিহাসেও এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকতে যাচ্ছে। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে (MetLife Stadium) অনুষ্ঠিতব্য মেগা ফাইনালের 'হাফটাইম শো'-তে পারফর্ম করবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মিউজিক ব্যান্ড ‘বিটিএস’। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গ্র্যান্ড হাফটাইম শো-এর আয়োজন করা হচ্ছে, যেখানে পপ সম্রাজ্ঞী ম্যাডোনা ও লাতিন কুইন শাকিরার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে বিটিএস সদস্যদের।

ঐতিহাসিক এক মঞ্চের অপেক্ষায় বিশ্ব

২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএস সদস্য জংকুকের ‘ড্রিমারস’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল। তবে এবার ব্যক্তিগতভাবে নয়, বরং সম্পূর্ণ দল হিসেবে বিটিএস ফিরছে বিশ্বকাপের বড় পর্দায়। ফুটবল ইতিহাসের এই প্রথম হাফটাইম শো-তে তাদের অন্তর্ভুক্তি কে-পপ এবং বিশ্ব ফুটবলের সেতুবন্ধনকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। ম্যাডোনা ও শাকিরার মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে বিটিএস-এর উপস্থিতি দর্শকদের এক নতুন ধরনের শিহরণ উপহার দেবে।

বিশ্বকাপ ফাইনালের মধ্যাহ্ন বিরতিতে এ ধরনের বড় মাপের মিউজিক্যাল শো আগে কখনো দেখা যায়নি। আয়োজকদের মতে, যুক্তরাষ্ট্রের সুপার বোল-এর আদলে এই শো আয়োজন করা হচ্ছে যাতে ফুটবলের জনপ্রিয়তা বিশ্বব্যাপী বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আরও বৃদ্ধি পায়। সাত সদস্যের এই কোরীয় ব্যান্ডটি বর্তমানে তাদের সামরিক দায়িত্ব ও বিরতি শেষে আবার পূর্ণ শক্তি নিয়ে মঞ্চে ফেরার অপেক্ষায় আছে, যা তাদের ভক্তদের (ARMY) কাছে ঈদের খুশির মতো।

বিটিএস, ম্যাডোনা এবং শাকিরার এই সম্মিলিত জাদুতে আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়াম এক স্বপ্নপুরীতে পরিণত হবে—এমনটাই প্রত্যাশা ফুটবল ও সংগীত প্রেমীদের।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন