মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রাসেল ও চুমকির ট্যাক্স নথি জব্দের আদেশ আদালতের

রাসেল ও চুমকির ট্যাক্স নথি জব্দের আদেশ আদালতের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দের জন্য আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্ত ও আয়-সম্পদের উৎস যাচাইয়ের স্বার্থে তাদের কর-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করা জরুরি। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন