মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের

হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সারাদেশে হাম ও এর উপসর্গে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন করা হয়েছে।

রোববার (১০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব এই রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে উল্লেখ করা হয়, দেশে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ৩৫২ ছাড়িয়েছে। সবশেষ শনিবার (৯ মে) একদিনেই ৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা বিভাগে ৩ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে। একই দিনে বরিশাল বিভাগে আরও ৩ জন শিশু হামজনিত জটিলতায় মারা গেছে।

অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।

এছাড়া একই সময়ে সারাদেশে ৩৩ হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৯ হাজার ৭৪৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন