রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে দুই মামলায় জামিন

    সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে দুই মামলায় জামিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে দায়ের হওয়া দুটি পৃথক হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

    আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা মামলাগুলোতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। শুনানিতে নূরের পক্ষে আইনজীবী জেড আই খান পান্না ও ব্যারিস্টার রেহান অংশ নেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন জামিনের বিরোধিতা করেন।

    এর আগে একই মামলার প্রেক্ষিতে মিরপুর থানার এক হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

    উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মিরপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় ১৭ বছর বয়সী সিয়াম সরদার হত্যার অভিযোগ আনা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনকে আসামি করা হয়েছে বলেও জানা গেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন