রবিবার, ১০ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি সঞ্জয় হামে ৩৫২ শিশুর মৃত্যুর ঘটনায় ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ নারী দল, ফিরলেন তাজ নেহার ঈদে যাত্রীসেবা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী ঈদে নৌ নিরাপত্তায় গাফিলতি পেলেই ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী মাত্র ৪ রানে ৩ উইকেট, ম্যাচে দারুণ প্রত্যাবর্তন বাংলাদেশের ঝড়-বজ্রবৃষ্টিতে সতর্কতা, আঘাত হানতে পারে ৬০ কিমি বেগে হাওয়া ঢাকায় ট্র্যাফিক নিয়ন্ত্রণে নতুন যুগ: শাস্তি নিশ্চিত করবে এআই সিস্টেম মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ইমামের ক্ষতিপূরণ চায় এনসিপি আজ বিশ্ব মা দিবস
  • মাতৃত্বের আবেশে মা দিবস কাটালেন পরীমণি

    মাতৃত্বের আবেশে মা দিবস কাটালেন পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব মা দিবস আজ । সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল। প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে এই দিনটি বিশেষ মর্যাদায় পালিত হয়। মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এদিন নানাভাবে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। ঢালিউডের চিত্রনায়িকা পরীমণিও এই বিশেষ দিনে তার দুই সন্তানকে নিয়ে মাতৃত্বের এক স্নিগ্ধ মুহূর্ত শেয়ার করেছেন।

    পর্দায় নানামুখী চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বাস্তব জীবনে পরীমণি একজন মা। নানা কাজের চাপের মাঝেও তার কাছে এখন সবার আগে অগ্রাধিকার পায় তার দুই সন্তান। নিজের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য এবং কন্যা সাফিয়া সুলতানা প্রিয়মকে নিয়ে এখন তার রঙিন সংসার। 

    সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় এই নায়িকা প্রায়ই সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এরই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে দুই সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি।

    ফেসবুকে শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, বিছানায় দুই সন্তানকে দুই পাশে নিয়ে পরম মমতায় শুয়ে আছেন পরীমণি। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘শুভ সকাল প্রিয় মা দিবস’।

    পরীমণির এই পোস্টটির মন্তব্য ঘরে দেখা গেছে ভক্তদের প্রশংসার জোয়ার। বিশেষ করে নেটিজেনদের অনেকেই তাকে একজন দায়িত্বশীল মা হিসেবে অভিহিত করে ভালোবাসা জানিয়েছেন। কেউ লিখেছেন, একজন মা হিসেবে আপনার এই ত্যাগ ও ভালোবাসা সত্যিই অতুলনীয়।

    উল্লেখ্য, অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তান নিয়ে একাই সময় কাটছে পরীর। জীবনের এই কঠিন সময়ে কোনো অভিযোগ বা আফসোস নয়, বরং মাতৃত্বের এই গুরুদায়িত্ব তিনি বেশ আনন্দ ও গর্বের সঙ্গেই উপভোগ করছেন নায়িকা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ