শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন দাখিল

    মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন দাখিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করা হয়েছে।

    বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালতে এই আবেদন দাখিল করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা।

    মামলার আবেদনে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিংবডির উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল নুরনবী, অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, প্রিন্সিপাল (প্রশাসন) মাসুদ আলম, স্কুল শাখার প্রিন্সিপাল রিফাত নবী, রাজউক চেয়ারম্যান এবং রাজউকের ফিল্ড সুপারভাইজার (উত্তরা)।

    মামলার আবেদনের তথ্যমতে, ঘটনার দিন দুপুর ১টা ১৮ মিনিটে এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উড্ডয়ন করে, যা পরে ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।

    এতে বলা হয়, দুর্ঘটনায় ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষিকা, ৩ জন অভিভাবক এবং একজন পরিচালকসহ মোট ৩৫ জন নিহত হন। পাশাপাশি ১৭২ জন দগ্ধ ও আহত হয়ে স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন।

    মামলার আবেদনে মুহাম্মদ ইউনূসকে ১২ নম্বর আসামি করা হয়েছে। সেখানে দাবি করা হয়, তিনি তৎকালীন সময়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দায়িত্বে থাকায় উক্ত বিমানটি তার নিয়ন্ত্রণাধীন কাঠামোর অধীনে ছিল।

    এছাড়া অভিযোগে আরও বলা হয়, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। দায়িত্ব পালনে অবহেলা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে তাকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ