মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৮ জুন

বহুল আলোচিত সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৮ জুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও নতুন দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৮ জুন এ প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ঠিক করা হয়েছে। এ নিয়ে মামলাটিতে ১২৬তম বারের মতো সময় পেল তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৭ মে) নির্ধারিত দিনে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার দায়িত্বপ্রাপ্ত পুলিশ উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‌্যাব থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের কাছে তদন্তের নির্দেশ দেয়। একই সঙ্গে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যেও তদন্ত শেষ না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময় বাড়ানোর আবেদন করে। পরে আদালত আরও সময় অনুমোদন করে এবং একাধিকবার সময় বাড়ানো হয়।

সর্বশেষ ধাপে তদন্ত কার্যক্রম চলমান ও অগ্রগতির কথা জানিয়ে টাস্কফোর্স আবারও সময় নেয়, তবে এখনো প্রতিবেদন দাখিল করা হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন