মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

রাজসাক্ষী হতে চান সাবেক পুলিশ কর্মকর্তা জলিল মন্ডল

রাজসাক্ষী হতে চান সাবেক পুলিশ কর্মকর্তা জলিল মন্ডল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

বুধবার (৬ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের কাছে তার পক্ষে এ আবেদন উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ আলী হায়দার।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জানান, ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে মামলার বিচার কার্যক্রমে সহযোগিতা করতে আগ্রহী।

একই দিনে সাবেক এই ডিআইজি জলিল মণ্ডলের জামিন আবেদনও করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে ৩১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুল জলিল মণ্ডলের বাড়ি পাবনা জেলায়। তিনি একসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরে র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন