মঙ্গলবার, ০৫ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১১ বছরের শিশুর অন্তঃসত্ত্বা ঘটনায় পলাতক মাদ্রাসাশিক্ষক, ফেসবুকে ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি এভারটনের কাছে ড্র করে শিরোপার সমীকরণে পিছিয়ে গেল ম্যানচেস্টার সিটি, এগিয়ে আর্সেনাল রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর পরিকল্পনা, শিগগিরই আসতে পারে নতুন সূচি বিজেপির উত্থান, মমতার দুর্গে ফাটল সংগ্রাম থেকে শাসনক্ষমতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের গল্প একই গ্রামের বাসিন্দা হওয়ায় রিট শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারক প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ রাজনৈতিক ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রয়োদশ সংসদ অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমবারের মতো সরকার গঠনের পথে বিজেপি শেয়ারবাজারে অচলাবস্থা কাটাতে ফ্লোর প্রাইস প্রত্যাহারের দাবি ডিবিএ’র
  • সোহম-সায়ন্তিকার পরাজয়, আলোচনায় রুদ্রনীল

    সোহম-সায়ন্তিকার পরাজয়, আলোচনায় রুদ্রনীল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তারকা প্রার্থীরা। ফল ঘোষণার পর দেখা গেছে, কেউ বড় জয় পেয়েছেন, আবার কেউ পরাজয়ের মুখ দেখেছেন। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

    এই নির্বাচনে সবচেয়ে চমক দেখিয়েছেন রুদ্রনীল ঘোষ। হাওড়ার শিবপুর আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে তিনি উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন। তৃণমূল প্রার্থীকে প্রায় ১৬ হাজার ভোটে হারিয়ে নিজের অবস্থান মজবুত করেছেন এই অভিনেতা।

    অন্যদিকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সোহম চক্রবর্তী জয় ধরে রাখতে পারেননি। নদীয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত পরাজিত হন তিনি। প্রায় ১০ হাজারের বেশি ভোটে তাকে হারান বিজেপি প্রার্থী।

    বরানগর আসনেও তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে হেরে যান। উপনির্বাচনে জয় পাওয়া এই অভিনেত্রীর জন্য এবারের ফলাফল বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

    এদিকে হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয় পেয়েছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তিনি তৃণমূল প্রার্থীকে ২২ হাজারের বেশি ভোটে হারিয়ে শক্ত অবস্থান জানান দিয়েছেন।

    তবে সব তারকার ভাগ্যে হাসি ফুটেনি। ব্যারাকপুর আসনে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়া নির্মাতা রাজ চক্রবর্তী বিজেপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। এর মাধ্যমে রাজনীতিতে দ্বিতীয়বারের মতো হার দেখলেন তিনি।

    সব মিলিয়ে, এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন তারকা প্রার্থীদের জন্য ছিল মিশ্র অভিজ্ঞতার। কেউ পেয়েছেন জয়, কেউবা শিখেছেন নতুন বাস্তবতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ