বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • কমেডি শো মামলায় খালাস ভারতী সিং ও শেখর সুমন

    কমেডি শো মামলায় খালাস ভারতী সিং ও শেখর সুমন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও অভিনেতা শেখর সুমন কমেডি শোতে রসিকতার ছলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ১৬ বছরের আইনি লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই দুই তারকা।

    ২০১০ সালে দায়ের করা মামলাটি সম্প্রতি খারিজ করেছেন মুম্বাই হাইকোর্ট। সে সময় ‘কমেডি সার্কাস কা জাদু’র একটি পর্বে ভারতী ও শেখরের একটি জোকস ইসলাম ধর্মাবলম্বীদের মনে ধর্মীয় আঘাত তৈরি করে।

    ওই পর্বে ‘ইয়ে আল্লাহ! রসগুল্লা! দহি ভাল্লা!’ বাক্যটি ব্যবহারের কারণে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ২৯৫এ ধারায় মামলা দায়ের করা হয় দুই তারকার বিরুদ্ধে।
     
    দীর্ঘ ১৬ বছর পর এ মামলায় আদালত রায় দেন, শুধু খাবারের নাম উল্লেখ করা কখনো ধর্মের অপমান হতে পারে না। ধর্ম অবমাননার জন্য সুনির্দিষ্ট বিদ্বেষ বা আক্রমণের প্রমাণ থাকতে হবে।
     
    মামলার শুনানিতে আদালত জানায়, অনুষ্ঠানের কোনো অংশকে মূল প্রসঙ্গ থেকে আলাদা করে দেখে কাউকে অপমানিত বোধ করলেই শিল্পীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়।

    ‘কমেডি সার্কাস কা জাদু’ অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ বিনোদনমূলক। সেখানে ভারতী ও শেখরের ধর্মীয় আঘাতের কোনও উদ্দেশ্যের প্রমাণ মেলেনি। ছিল না কোন আক্রমণাত্মক আচরণও। এ কারণে আদালত মনে করছে পর্যবেক্ষণ, হাসির আবহ তৈরি করতেই শব্দগুলো ব্যবহৃত হয়েছে।

    তাই 'হাসির শো'-এর একটি সংলাপের আইনি লড়াইয়ের পথটা দীর্ঘ হলেও অবশেষে আদালত মামলাটি বাতিল ঘোষণা করে দুজনকেই অভিযোগমুক্ত করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ