মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পদত্যাগের পরও ৬ মাস ভিভিআইপি থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের ভারতীয় ভিসা জটিলতা কমবে শিগগিরই: সংসদে পররাষ্ট্রমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দ্বার খুলল, রূপপুরে ফুয়েল লোডিং শুরু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা সারজিস আলম মোহাম্মদপুরে গ্যাং সহিংসতা, আধিপত্য বিস্তারের লড়াইয়ে বাড়ছে হত্যাকাণ্ড রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবাসের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী ঈদের ছুটি ঘিরে বড় সুযোগ, মিলতে পারে ১০ দিনের ছুটি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বা কারচুপির অভিযোগ নাকচ করে দিল ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ দলের কোচ হতে চান নেইমারের কোচ মিকালো
  • আগাম জামিন চাইতে হাইকোর্টে আমির হামজা

    আগাম জামিন চাইতে হাইকোর্টে আমির হামজা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা।

    সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে তাঁর জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

    গত ২১ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে 'মানহানিকর' মন্তব্য করার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে আদালত তাঁকে হাজির হওয়ার জন্য সমন জারি করলেও নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় বিচারক এই আদেশ দেন।

    মামলার নথিপত্র থেকে জানা যায়, গত ২৬ মার্চ মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য প্রদান করেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যের রেশ ধরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনা করতে গিয়ে মুফতি আমির হামজা মন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে অভিহিত করেন।

    এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি হুমায়ুন কবির বাদী হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলাটি দায়ের করেন। বাদীর অভিযোগ, সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলে মুফতি আমির হামজা অত্যন্ত গর্হিত কাজ করেছেন এবং ইসলাম ধর্মের দোহাই দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।

    গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আইনি সুরক্ষা পেতে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন এই সংসদ সদস্য। আজ শুনানি শেষে আদালত তাঁর আগাম জামিন মঞ্জুর করবেন কি না, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্টদের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন