শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • তনু হত্যা মামলা: রিমান্ড শেষে সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে

    তনু হত্যা মামলা: রিমান্ড শেষে সাবেক সেনাসদস্য হাফিজুর কারাগারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

    শনিবার (২৫ এপ্রিল) শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন।

    তদন্ত কর্মকর্তা জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে এখনো এ ঘটনায় নতুন কোনো গ্রেফতার হয়নি এবং ডিএনএ নমুনার ক্রস-ম্যাচিংয়ের কাজ চলমান রয়েছে।

    এদিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত তনুর বাবা এয়ার হোসেন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। আদালত পরিদর্শক মামুনুর রশিদ জানান, পিবিআই আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই আসামিকে আদালতে হাজির করেছে।

    এর আগে গত বুধবার (২২ এপ্রিল) আদালত হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিএনএ পরীক্ষার জন্য সন্দেহভাজন তিনজনের মধ্যে তিনি একজন। অন্য দুইজন হলেন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিনুল আলম।

    তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলাটিতে এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে এবং গত এক দশকে চারটি তদন্ত সংস্থার সাতজন কর্মকর্তা এই মামলার তদন্তে যুক্ত ছিলেন।

    উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরবর্তীতে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ