বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ‘আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস, দুইশবার চেষ্টা করার শক্তি রাখি: চমক

    ‘আমার পা থেকে মাথা পর্যন্ত সাহস, দুইশবার চেষ্টা করার শক্তি রাখি: চমক
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ার পর নিজের অবস্থান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। দলের ঘোষিত ৩৬ জনের তালিকায় তিনি জায়গা না পেলেও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছেন তিনি।

    এই আসনে শেষ পর্যন্ত মনোনয়ন পান ফরিদা ইয়াসমিন। তবে মনোনয়ন না পেলেও কোনো হতাশা নেই বলে জানান চমক।

    রোববার (২০ এপ্রিল) বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, তিনি তার “পরাজয়কে উদযাপন” করছেন এবং রাজনৈতিক পথচলায় থেমে থাকবেন না। তার ভাষায়, তিনি আরও অনেকবার ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যাবেন।

    চমক আরও বলেন, তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে এমপি প্রার্থিতা দিয়ে, এবং এখান থেকেই তার ভবিষ্যৎ পথ তৈরি হবে। তিনি মনে করেন, এটি তার শুরু মাত্র, শেষ নয়।

    তিনি মনোনয়ন না পাওয়াকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখেন এবং বলেন, যারা দীর্ঘদিন দলীয় কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরই মূল্যায়ন করা হয়েছে—এতে তার কোনো আক্ষেপ নেই।
    চমক জানান, বিএনপিতে তার যাত্রা মাত্র শুরু হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

    এদিকে বিএনপি ঘোষিত সংরক্ষিত নারী আসনের তালিকায় মোট ৩৬ জন মনোনয়ন পেয়েছেন। তালিকায় একাধিক অভিজ্ঞ ও নতুন মুখ স্থান পেয়েছে, যাদের মধ্যে রয়েছেন বিভিন্ন পেশা ও রাজনৈতিক পটভূমির প্রার্থীরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন