সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান

চার দিনের সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা সম্পর্ক জোরদারের লক্ষ্যে চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের এই গুরুত্বপূর্ণ সফরের তথ্য নিশ্চিত করেছে।"

আইএসপিআর জানায়, গতকাল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় গেছেন। তিনি আজ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটসেক এশিয়া) ২০২৬ এক্সিবিশন পরিদর্শন করেন। এশিয়ার বৃহত্তম এ প্রদর্শনীতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি প্রদর্শিত হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, সেনাবাহিনী প্রধান আগামী ২১ এপ্রিল ৮ম পুত্রজায়া ফোরামে অংশগ্রহণ করবেন। ওই ফোরামে আসিয়ান অঞ্চলের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় উদীয়মান প্রযুক্তির প্রভাব এবং সমন্বিত সহযোগিতামূলক বিভিন্ন নীতি ও কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। 

এ সময়, মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগণের সঙ্গে সেনাবাহিনী প্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন