বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার সচিবালয় স্থানান্তরের উদ্যোগ ঘিরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে উত্তেজনা
  • সৈয়দপুরে শিক্ষার আলো ছড়াতে শিক্ষা উপকরণ বিতরণ

    সৈয়দপুরে শিক্ষার আলো ছড়াতে শিক্ষা উপকরণ বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে ১৭০ জনের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট কানাডার অর্থায়নে পরিচালিত “ব্যাক টু স্কুল” কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

    সোমবার (২০ এপ্রিল) উপজেলার চাঁদনগর এলাকার ‘ব্যাক টু স্কুল’ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ইউনিফর্ম, জুতা, খাতা, কলম, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

    স্থানীয় সংগঠন সিপিইউ ফাউন্ডেশন কর্মসূচিটি বাস্তবায়ন করে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিক্ষাবঞ্চিত শিশুদের সহায়তায় কাজ করে আসছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট কানাডা বাংলাদেশের প্রতিনিধি মো. ইরফান আজম। তিনি বলেন, প্রান্তিক শিক্ষার্থীদের সহায়তায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মেরাজ আলম, মোহাম্মদ জামিল হোসেন, মো. খুরশিদ আলম, মো. ফয়সালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    সংশ্লিষ্টরা জানান, শিক্ষা উপকরণ প্রাপ্তির ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন