বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • সৃজিতের সিনেমায় কাজের স্বপ্ন দেখছেন অপু বিশ্বাস

    সৃজিতের সিনেমায় কাজের স্বপ্ন দেখছেন অপু বিশ্বাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এবার তিনি জানান, নতুন একটি ইচ্ছার কথা—কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

    সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন অপু। সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি জানান, একজন শিল্পী হিসেবে পরিচালকই মূলত শিল্পীকে বেছে নেন। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশের প্রেক্ষাপটে তাঁর সেই চাওয়া অনেকটাই পূরণ হয়েছে। তিনি কাজ করেছেন এফ আই মানিক, আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম এবং সোহানুর রহমান সোহান-এর মতো গুণী নির্মাতাদের সঙ্গে।

    অপু বিশ্বাস বলেন, ‘প্রথমত একজন পরিচালক একজন আর্টিস্টকে চয়েস করতে পারেন। আমি আমার ক্যারিয়ারে এফ আই মানিককে পেয়েছি, আমজাদ আঙ্কেলকে পেয়েছি, চাষী আঙ্কেলকে পেয়েছি, সোহানুর রহমান সোহানকে পেয়েছি। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ইচ্ছা অনেকটা পূরণ হয়েছে।’

    সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করে অপু বিশ্বাস বলেন, ‘আর কলকাতার ক্ষেত্রে যদি বলি, তবে সৃজিতদার (সৃজিত মুখার্জি) একটা ব্যাপার আছে। যদি কখনো সুযোগ হয়, সময় হয় বা গল্পের প্রয়োজনে আমাকে ভাবা হয় বা প্রস্তাব পাঠানো হয়, তাহলে হয়তো তা গ্রহণ করব।’  

    বর্তমানে অপু বিশ্বাস ব্যস্ত রয়েছেন দুটি চলচ্চিত্র নিয়ে—দুর্বার ও সিক্রেট। এর মধ্যে দুর্বারের প্রায় ৬০ শতাংশ এবং সিক্রেটের ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি কাজ নির্ভর করছে সময়, শিডিউল এবং অন্যান্য প্রযোজনাগত বিষয়ের ওপর।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন