মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক নয়: হাইকোর্টের রুল

গৃহকর্মীদের রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক নয়: হাইকোর্টের রুল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীসহ সারাদেশে গৃহকর্মীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে কেন তাদের রেজিস্ট্রেশন বা নিবন্ধন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতের এই রুলে আইন সচিব, শ্রম সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে বিস্তারিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে সারাদেশে গৃহকর্মীদের তথ্য নিবন্ধন বাধ্যতামূলক করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছিল।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খাদিজাতুল কোবরা। তিনি শুনানিতে উল্লেখ করেন যে, গৃহকর্মীদের কোনো ডাটাবেজ বা নিবন্ধন না থাকায় তাদের নিরাপত্তা যেমন ঝুঁকির মুখে পড়ছে, তেমনি অনেক ক্ষেত্রে নিয়োগকর্তাদের সুরক্ষাও বিঘ্নিত হচ্ছে। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে অপরাধ নিয়ন্ত্রণ এবং গৃহকর্মীদের অধিকার রক্ষা সহজ হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গৃহকর্মীদের ওপর নির্যাতন এবং গৃহকর্মীদের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের পরিপ্রেক্ষিতে এই আইনি পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন