মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj

ইকরার আত্মহত্যা: প্রতিবেদন দাখিল ১৭ মে

ইকরার আত্মহত্যা: প্রতিবেদন দাখিল ১৭ মে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার মিরপুরের বাসা থেকে অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৭ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। অভিনেতা আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এই মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বুধবার (১৫ এপ্রিল) মামলার প্রতিবেদন জমার নির্ধারিত দিন থাকলেও তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহমেদ তা দাখিল করতে পারেননি। এর প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন প্রতিবেদন জমার জন্য নতুন এই তারিখ নির্ধারণ করেন।

গত ১ মার্চ শনিবার সকালে মিরপুরের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ইকরার মৃত্যুর ঘটনায় ওই রাতেই তার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়,


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন