শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: আজও মেলেনি বিচার ও চূড়ান্ত নিষ্পত্তি

    রমনা বটমূলে বোমা হামলার ২৫ বছর: আজও মেলেনি বিচার ও চূড়ান্ত নিষ্পত্তি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০০১ সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলা দুই দশকের বেশি সময় পার হলেও এখনো চূড়ান্ত নিষ্পত্তিতে পৌঁছায়নি। দীর্ঘ বিচার প্রক্রিয়া, আপিল জটিলতা এবং রায় প্রকাশ নিয়ে অনিশ্চয়তায় মামলাটির ভবিষ্যৎ ঝুলে রয়েছে।

    ২০০১ সালের ১৪ এপ্রিলের ওই ঘটনায় ১০ জন নিহত হন। ঘটনার সাত বছর পর ২০০৮ সালে সিআইডি ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক অভিযোগপত্র দাখিল করে।

    পরবর্তীতে ২০১৪ সালে ঢাকার একটি আদালত হত্যা মামলায় মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে ২০২৫ সালে হাইকোর্টের এক রায়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা কিছুটা পরিবর্তন করা হয়।

    তবে এখনো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়ায় আসামিপক্ষ আপিল করতে পারছে না বলে দাবি করছেন আইনজীবীরা। তাদের মতে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হলে আপিল বিভাগে শুনানি সম্ভব নয়, তাই দ্রুত রায় প্রকাশ জরুরি।

    রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, রায় প্রকাশের পর তা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং মামলাটিকে চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগিয়ে নেওয়া হবে।

    এদিকে একই ঘটনার বিস্ফোরক আইনের মামলাটি এখনো বিচারাধীন। সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং আগামী ৯ জুলাই আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। রাষ্ট্রপক্ষের আশা, আগামী বৈশাখের আগেই এই মামলার রায় ঘোষণা হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ