রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • রংপুরে এএসআই হত্যা: আসামি পলাশের মৃত্যুদণ্ড

    রংপুরে এএসআই হত্যা: আসামি পলাশের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড ও সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

    সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন। তিনি রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করা হয়। এ সময় তিনি পুলিশের এএসআই পিয়ারুল ইসলামের বুকে চাকু দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পিয়ারুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। পরে আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়।

    মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামি পলাশকে মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডও প্রদান করা হয়।

    রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন