শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন দিলেন ঢাকার আদালত

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন দিলেন ঢাকার আদালত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জুলাই আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের পাঁচ দিনের মাথায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

    রোববার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

    এর আগে গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে ঢাকার আদালতে হাজির করা হলে লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় দুই দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগের আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে দেশীয় ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনায় আশরাফুল ইসলাম ওরফে ফাহিম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে চিকিৎসা গ্রহণ করেন।

    ঘটনার পর ভুক্তভোগী আশরাফুল ইসলাম গত বছরের ২৫ মে একটি মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ১১৫ থেকে ১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

    এছাড়া, চলমান রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন সময় গ্রেপ্তার ও মামলার ঘটনায় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর নামও আলোচনায় আসে। এর মধ্যে শিরীন শারমিন চৌধুরীর নামও সংশ্লিষ্ট তালিকায় ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।

    উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় এ পদে ছিলেন। পরে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ