মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এই রায় ঘোষণা করেন। গত রোববার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। মামলায় ফয়সাল করিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ নভেম্বর আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে র‌্যাব-২ তাকে আটক করে। তার বাসা তল্লাশি করে চার রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এরপর আদাবর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসার হোতা। তিনি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন।

বিচার চলাকালে আদালত মোট ১৪ জনের মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। ফয়সাল করিম গত বছর ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন, কিন্তু ওসমান হাদি হত্যার ঘটনার পর প্রকাশ্যে দেখা যায়নি। পরে গত মাসে তিনি ভারতে গ্রেপ্তার হন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন