মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির মৃত্যুদণ্ড

১৭ বছর পর হত্যা মামলার রায়, দুই আসামির মৃত্যুদণ্ড
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জামালপুরে একটি হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার মো. মোতালেব হোসেন ও মো. রশিদ জামাল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—আব্দুল লতিফ, সুরুজ মিয়া ও আব্দুল হামেদ। একই মামলায় খোরশেদ আলমকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. দিদারুল ইসলাম দিদার জানান, ২০০৭ সালের ২২ মে সন্ধ্যায় আসামিরা দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর এলাকায় আক্তার হোসেন আবেদীনের খোঁজে তার বাড়িতে যায়। পরে রাতে আবেদীন তাদের সঙ্গে দেখা করতে গেলে সবুজপুর দাখিল মাদরাসা মাঠের পাশে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন নিহতের ছেলে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন