শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক আখ্যা: আমির হামজার বিরুদ্ধে সমন জারি

    বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক আখ্যা: আমির হামজার বিরুদ্ধে সমন জারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালত সমন জারি করেছেন।

    বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া এ সমন জারি করেন। সিরাজগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) এই সমন জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিন সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী আখ্যা দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ জজ আদালতে মামলা দায়ের করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

    পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার জানান, সকালেই বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক আখ্যা দেওয়ার অভিযোগে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালত সেই মামলার প্রেক্ষিতে মুফতি আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেছে। তিনি আরও জানান, নিজে এই মামলার বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন।

    এর আগে ৩০ মার্চ জেলা জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস.এম. নাজমুল ইসলাম একই অভিযোগে একশ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলাটি বর্তমানে আদালতের তদন্তাধীন রয়েছে।

    উল্লেখ্য, মামলার মূল অভিযোগ হলো, মুফতি আমির হামজা বিদ্যুৎমন্ত্রীকে নাস্তিক আখ্যা দিয়ে ইসলামবিদ্বেষী মন্তব্য করেছেন। এই মন্তব্যের ফলে অভিযোগকারীরা দাবি করেছেন, মন্ত্রী ও সরকারের ভাবমূর্তিতে আঘাত এসেছে এবং এটি ন্যায়সঙ্গত বিচারের দাবি রাখে।

    অদ্যত আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। মামলার পরিপ্রেক্ষিতে মুফতি আমির হামজাকে আদালতে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন