শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কিশোরদের টিকটক ব্যবহারে নতুন বিধিনিষেধ অ্যালাবামায় ৩৪ লাখ শিশুকে এমআর টিকার আওতায় আনতে দ্বিতীয় দফা কর্মসূচি বাংলাদেশ-ব্রাজিল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলোচনা নিউইয়র্ক সফরে ১১ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর : মাহদী আমিন দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা জাতিসংঘের অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী  ডিজিটাল ব্যাংকের পথে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান নিরাপদ ও জবাবদিহিমূলক অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির ব্রিটজকে-জানসেনের ব্যাটে দক্ষিণ আফ্রিকার লড়াকু সংগ্রহ
  • দুই সাবেক সেনা কর্মকর্তার হাজিরা ৭ এপ্রিল

    দুই সাবেক সেনা কর্মকর্তার হাজিরা ৭ এপ্রিল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন।

    আজ রোববার ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন।

    মামলাটি জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত হত্যা এবং গুমের দুটি পৃথক ঘটনায় দায়ের করা হয়েছে, যার অভিযোগে এই দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে হাজির করতে বলা হয়েছে।

    এর আগে প্রসিকিউশন এই মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে দুটি আবেদন জমা দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটির প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

    গ্রেপ্তারের তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ ভোরে মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে লে. জেনারেল (অব.) মামুন খালেদ এবং ২৪ মার্চ বারিধারা ডিওএইচএসের নিজ বাসা থেকে লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

    ট্রাইব্যুনালের এই নির্দেশনায় আদালত নিশ্চিত করতে চায়, অভিযুক্তরা মামলার শুনানিতে সরাসরি উপস্থিত থাকবেন এবং মামলার সুষ্ঠু প্রক্রিয়া সম্পন্ন হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন