বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১০৫ রানে থামলেন সাদমান, বিশপের জোড়া আঘাতে চাপে বাংলাদেশ বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে একমত তারেক রহমান ও আকাজাওয়া টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন জুবাইদা রহমান
  • বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো পাকিস্তান

    বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালো পাকিস্তান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাকিস্তান সরকার ও জনগণ বাংলাদেশ সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এই শুভেচ্ছা প্রকাশ করা হয়।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় উল্লেখ করেছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে তারা বাংলাদেশের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি অভিনন্দন জানাচ্ছে। পাশাপাশি, বাংলাদেশে স্থায়ী শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। বার্তায় দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর করার আকাঙ্ক্ষাও ব্যক্ত করা হয়েছে।

    ২৬শে মার্চ বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন হিসেবে চিহ্নিত। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরস্ত্র মানুষদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালায়। সেই বিভীষিকাময় রাতের পরই আসে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন