সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • রাজবাড়ী ফেরিঘাটে বাস ডুবি

    মৃত ২৬, ৬ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

    মৃত ২৬, ৬ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, জীবিত উদ্ধার হয়েছেন ৮ জন। এখনও আনুমানিক ৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল তৎপর রয়েছেন।

    ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বৃহস্পতিবার (২৬ মার্চ) জানান, দুর্ঘটনাটি বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঘটে। প্রায় ৬০ ফুট গভীরে বাসটি ডুবে যায়। রাত ১২টা ৩৮ মিনিটে দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বাসটি উদ্ধার করা হয়। বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন।

    উদ্ধারকালে ৮ জনকে জীবিত পাওয়া যায়, যাদের মধ্যে ৩ জন পুরুষ ও ৫ জন নারী। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন।

    বাসের ভেতর থেকে ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬ জন পুরুষ, ১১ জন নারী এবং ৫ জন শিশু (৪ ছেলে ও ১ মেয়ে) রয়েছেন। মোট মৃতের সংখ্যা এখন ২৬ জন। এদের মধ্যে ২৩ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে, ২ জনকে স্থানীয়দের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে মৃত ঘোষণা করা হয় এবং নৌবাহিনীর ডুবুরিরা ১ জনের মরদেহ উদ্ধার করেছেন।

    উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নেন। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনও যৌথভাবে কাজ করছে।

    এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন