শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে যোগ হলো ৫ হাজার ৪৮২ টাকা ‘ফুল নয়, শিক্ষার্থীদের দাবি আদায়ই ছাত্রদলের প্রধান দায়িত্ব’
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

    বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ করে নতুন গভর্নর নিয়োগের সিদ্ধান্তের বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ করে রিট।

    সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৫ মার্চ) এই রিট দায়ের করেন। রিটে অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

    সরকার গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, গভর্নর পদে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে এবং জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    নতুন গভর্নরের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. মোস্তাকুর রহমানকে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে তার কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তও দেওয়া হয়েছে।

    সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের রিটের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার বৈধতা, সরকারি আদেশ এবং ব্যাংকের নিয়োগ নীতির সঙ্গতি বিচারাধীন হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ