শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত জর্ডানের বিপক্ষে মেসিকে নিয়ে আর্জেন্টিনার চমক বিশ্বের দূষিত বাতাসের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার বায়ুমান ‘সহনীয়’ ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ভারত ভ্রমণের প্রস্তুতি? জেনে নিন কোন ৫ কেন্দ্রে মিলবে ট্যুরিস্ট ভিসা দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে যোগ হলো ৫ হাজার ৪৮২ টাকা ‘ফুল নয়, শিক্ষার্থীদের দাবি আদায়ই ছাত্রদলের প্রধান দায়িত্ব’
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রামপুরা হত্যাকাণ্ডের রায় আজ

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রামপুরা হত্যাকাণ্ডের রায় আজ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর রামপুরায় ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি করে হত্যা এবং একই ঘটনায় আরও দুজনকে হত্যার মামলায় রায় ঘোষণা করা হবে আজ, বুধবার (০৪ মার্চ)।

    মামলার প্রধান আসামি হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান। এছাড়া অপর আসামিরা হলেন- ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া এবং এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

    আদালতকে যুক্তিতর্ক উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ গত ২৯ জানুয়ারি তাদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করেন। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল আজ রায় ঘোষণা করবেন।

    মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরায় হোটেল থেকে ফুফুর বাসায় ফিরছিলেন ভুক্তভোগী আমির হোসেন। বনশ্রী-মেরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে তিনি পাশের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠেন। পুলিশ তার পিছু নিলে তিনি ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। তারপরও পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়। তিন তলায় পড়ার পর স্থানীয়রা উদ্ধার করে বনশ্রীর একটি হাসপাতালে নেন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর তিনি বাড়ি ফিরেছেন।

    একই ঘটনায় ওইদিন আরও দুজনকে গুলি করে হত্যা করা হয়। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটররা মামলার শুনানি শেষে পাঁচ আসামির সর্বোচ্চ সাজার দাবি করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল ১৫ ফেব্রুয়ারি রায় ঘোষণার দিন ঠিক করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ