রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • লিভার নষ্ট হলে শরীরে কী কী সমস্যা দেখা দেয়?

    লিভার নষ্ট হলে শরীরে কী কী সমস্যা দেখা দেয়?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, যা ডিটক্সিফিকেশন, মেটাবলিজম নিয়ন্ত্রণ এবং হরমোন ব্যালান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে লিভার ধীরে ধীরে নষ্ট হলেও অনেক সময় প্রাথমিক অবস্থায় তা স্পষ্ট লক্ষণ দেয় না। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, লিভারের ক্ষতি প্রাথমিকভাবে ‘নীরব’ভাবে শুরু হয়, এবং অনেক রোগী সাধারণ গ্যাস্ট্রিক বা ক্লান্তি ভেবে ভুল চিকিৎসা নেন।

    প্রাথমিক সতর্কতা এবং ছোট লক্ষণ:
    ডাক্তারদের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক রোগী নিম্নলিখিত লক্ষণ নিয়ে প্রথমে দুশ্চিন্তা প্রকাশ করেন:

    1. অকারণে দুর্বলতা ও ক্লান্তি

    2. ক্ষুধামন্দা

    3. বমি বমি ভাব

    4. মুখে তিতা স্বাদ

    5. পেটের ডান পাশে অস্বস্তি

    6. হালকা গ্যাস ও পেট ফাঁপা

    7. হালকা চুলকানি

    বড় ও বিপজ্জনক লক্ষণ:
    যদি এসব লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসা প্রয়োজন:

    1. চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া (জন্ডিস)

    2. প্রস্রাব গাঢ় হলুদ বা কোকা-কোলা রঙের

    3. পেট ফুলে যাওয়া (Ascites)

    4. পা ফুলে যাওয়া

    5. অকারণে রক্তক্ষরণ

    6. আচরণ পরিবর্তন, ঘুম-ঘুম ভাব (লিভার এনসেফালোপ্যাথি)

    7. বমি বা পায়খানায় রক্ত

    লিভার সমস্যা হওয়ার প্রধান কারণ:

    • ভাইরাল সংক্রমণ (Hepatitis B ও C)

    • ফ্যাটি লিভার (অতিরিক্ত চর্বি জমা)

    • ডায়াবেটিস ও স্থূলতা

    • অতিরিক্ত ভাজা বা প্রসেসড খাবার

    • দীর্ঘদিন ব্যথার ওষুধ বা স্টেরয়েড সেবন

    • মানসিক চাপ

    • অ্যালকোহল সেবন

    • অনিয়মিত জীবনযাপন ও ঘুমের অভাব

    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বর্তমানে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা পরে সিরোসিসে রূপ নিতে পারে।

    কার্যকর সমাধান:

    ১. সঠিক ডায়াগনোসিস:

    • লিভার ফাংশন টেস্ট (LFT)

    • ভাইরাল মার্কার পরীক্ষা

    • আল্ট্রাসনোগ্রাম

    • প্রয়োজন হলে Fibroscan

    ২. জীবনযাত্রার পরিবর্তন:

    • প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা

    • ওজন নিয়ন্ত্রণ

    • চিনি ও ট্রান্সফ্যাট কমানো

    • পর্যাপ্ত পানি পান

    • নিয়মিত ঘুম

    চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ার কারণ:

    • শুধুমাত্র লক্ষণভিত্তিক চিকিৎসা

    • ডায়েট মেনে না চলা

    • ওষুধ নিয়মিত না খাওয়া

    • মূল কারণ শনাক্ত না করা

    • লিভারের পাশাপাশি গাট (আন্ত্রিক) সমস্যা উপেক্ষা

    • লিভার একা কাজ করে না, পুরো মেটাবলিক সিস্টেমের সাথে যুক্ত

    হলিস্টিক পদ্ধতিতে সুস্থতার উপায়:
    বিশেষজ্ঞরা বলছেন, লিভার, গাট হেলথ, হরমোন ব্যালান্স, ইনসুলিন রেজিস্ট্যান্স, মানসিক চাপ এবং ঘুমের গুণগত মানকে একত্রে দেখলে ধীরে ধীরে লিভার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। প্রাকৃতিক লিভার সাপোর্ট, সঠিক পুষ্টি, ডিটক্সিফিকেশন এবং ব্যক্তিগত ডায়েট প্ল্যান সমন্বিতভাবে কাজ করলে লিভার সুস্থ থাকে (সিরোসিস পর্যায়ে না পৌঁছালে)।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ