বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আদ্দিস আবাবায় উচ্চপর্যায়ের বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত দুই দেশ

 আদ্দিস আবাবায় উচ্চপর্যায়ের বৈঠক: বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একমত দুই দেশ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইথিওপিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ এপ্রিল) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন টিমোথিসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে।

ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশি কোম্পানিগুলোকে তাদের দেশে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, ফার্মাসিউটিক্যালস এবং চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইথিওপিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন