রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পেটের সমস্যার আড়ালে প্যানক্রিয়াসের গোপন ঝুঁকি!

    পেটের সমস্যার আড়ালে প্যানক্রিয়াসের গোপন ঝুঁকি!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডায়াবেটিস, ক্রনিক গ্যাস, পেটের মাঝামাঝি ব্যথা—অনেকেই ভাবেন এগুলো শুধু মিষ্টি খাওয়া বা খারাপ লাইফস্টাইলের ফল। কিন্তু চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার আসল কেন্দ্র হলো অন্ত্র বা গাট (Gut)। বিশেষত Gut-Pancreas Axis নামে পরিচিত পেট ও অগ্ন্যাশয়ের সম্পর্ক নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য।

    প্যানক্রিয়াস (Pancreas) হলো শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা পরিপাকতন্ত্র ও হরমোন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে। এটি পেটের মধ্যে, পাকস্থলীর পিছনে অবস্থান করে। প্যানক্রিয়াসের প্রধান কাজ দুটি:

    ১. পরিপাকতন্ত্রে ভূমিকা (Exocrine): খাবারের শর্করা, প্রোটিন ও চর্বি ভাঙার জন্য এনজাইম তৈরি করা।

    ২. হরমোন উৎপাদন (Endocrine): ইনসুলিন, গ্লুকাগন ও সোমাটোস্ট্যাটিনের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা।

    প্যানক্রিয়াসের স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হলে হজমে সমস্যা, ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। মূল কারণ হলো অন্ত্রের অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া বা Gut Dysbiosis।

    বিপদ সংকেত:

    • বারবার হজম না হওয়া, বিশেষত চর্বিযুক্ত খাবারের পরে
    • Steatorrhea বা তেলযুক্ত মল
    • পেটের মাঝখানে বা পিঠে ছড়ানো ব্যথা
    • ক্রমাগত বমি ভাব, ফাঁপা পেট, গ্যাস
    • হঠাৎ ওজন কমে যাওয়া (ডায়াবেটিস না থাকা সত্ত্বেও)

    গাট ও প্যানক্রিয়াসের সম্পর্কের তত্ত্ব অনুযায়ী, ক্ষতিকর ব্যাকটেরিয়া ও টক্সিন প্যানক্রিয়াসে পৌঁছে প্রদাহ সৃষ্টি করে। ফলে এনজাইম নিঃসরণ কমে যায় এবং প্যানক্রিয়াটাইটিস বা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।

    বিশেষজ্ঞদের পরামর্শ:

    ১.খারাপ জ্বালানি বন্ধ করুন: প্রক্রিয়াজাত খাবার, চিনি, ট্রান্স ফ্যাট, ফাস্টফুড ও অ্যালকোহল এড়িয়ে চলুন।

    ২.হজমে সাহায্য করুন: খাবারের সাথে অ্যাপেল সাইডার ভিনেগার বা লেবুর রস পান করুন।

    ৩.লিকি গাট মেরামত করুন: Bone Broth, L-Glutamine এবং ওমেগা-৩ যুক্ত খাবার অন্ত্রের দেয়াল মেরামত ও প্রদাহ কমাতে সাহায্য করে।

    ৪.পরিচ্ছন্ন কর্মী বাড়ান: প্রতিদিন প্রোবায়োটিকস ও প্রিবায়োটিকস গ্রহণ করুন।

    ৫.ধীরে খাও, শান্ত থাকুন: খাবার ভালোভাবে চিবিয়ে খান, মোবাইল বা স্ট্রেস এড়িয়ে চলুন।

    চিকিৎসকরা আরও বলছেন, শুধুমাত্র ওষুধে সমস্যার সমাধান সম্ভব নয়। মূল সমস্যা হলো Gut Dysbiosis ও প্রদাহ। তাই প্যানক্রিয়াসের সুস্থতা বজায় রাখতে প্রয়োজন অন্ত্রকে ঠিক রাখা।

    পেট বা অন্ত্র ক্রমাগত অস্বস্তির সংকেত পাঠালে তা উপেক্ষা করবেন না। সঠিক খাদ্যাভ্যাস, মানসিক প্রশান্তি এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শই Gut-Pancreas Axis স্বাভাবিক রাখার চাবিকাঠি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ