সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬: কবি মোহন রায়হানকে পদক প্রদান ২ মার্চ

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬: কবি মোহন রায়হানকে পদক প্রদান ২ মার্চ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কবি মোহন রায়হানকে আগামী ২ মার্চ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হবে। আজ শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোছা. আফসানা মিমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    প্রাথমিকভাবে মনোনীত হলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পত্রিকায় বিরূপ প্রতিক্রিয়ার কারণে তাঁর পুরস্কার প্রদানের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল। অভিযোগ যাচাই করার জন্য ২৭ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব।

    সভায় উত্থাপিত অভিযোগগুলি পর্যালোচনার পর প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৬ প্রদান করা হবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২ মার্চ, সকাল ১১টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

    বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন