মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মাধবদীতে ধর্ষণের ১৫ দিন পর তুলে নিয়ে তরুণকে হত্যা

মাধবদীতে ধর্ষণের ১৫ দিন পর তুলে নিয়ে তরুণকে হত্যা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক তরুনীকে সৎ পিতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে কতিপয় যুবকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় নিহত ওই তরুনী আমেনা আক্তার (১৫) এর মরদেহ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।

নিহতের পিতা মাতা ও স্বজনদের অভিযোগ, নিহত মেয়ের পিতা আশরাফ হোসেন বরিশালের বাসিন্দা। কর্মের সুবাদে স্ত্রী-কন্যাসহ মাধবদীর বিলপাড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১৫ দিন আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে ৫/৬ জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে মহিষাশুরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আহমদের নেতৃত্বে মীমাংশা করা হয় ।

গতকাল বুধবার বিকালে বাবা আশরাফ হোসেন তার কর্মস্থল শেষে মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়ইতলা এলাকায় পৌছলে নূরার নেতৃত্বে আরো ৫ জন মিলে তার বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিারের লোকজন বেশ কিছুক্ষণ খোঁজাখুজির পর মেয়েকে না পেয়ে বাড়ি ফিরে যায়। সকালে একই এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেচানো অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ছাড়াও অপরাধীদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। পরে এই সম্পর্কে বিস্তারিত জানানো হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন