শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী

    ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় দায়ের করা চারটি হত্যা মামলাসহ মোট ৫ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আইভীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন এবং অ্যাডভোকেট হৃদয় রহমান।

    এর আগে গত নভেম্বর মাসে হাইকোর্ট একই ৫ মামলায় আইভীকে জামিন দিয়েছিলেন, তবে আপিল বিভাগে তা স্থগিত হয়। পরে নতুন করে তাকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। গত বছরের মে মাসে মিনারুল হত্যা মামলায় আইভীর জামিন আবেদনও নামঞ্জুর হয়েছিল।

    ২০২৪ সালের ২০ জুলাই আদমজী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যার হাসপাতাল নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরদিন গ্রামে দাফন করা হয়।

    এ ঘটনায় মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে ১৩২ জনের নাম উল্লেখ এবং আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলার ১২ নম্বর আসামি ছিলেন সাবেক মেয়র আইভী। পরে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা দায়ের হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন