সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • দুদকের আবেদনে টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারি

    দুদকের আবেদনে টিউলিপের বিরুদ্ধে রেড নোটিশ জারি
    ছবি: সংগৃহিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

    ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে সুবিধা গ্রহণ করেছেন। তিনি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে গুলশান-২ এলাকার বাড়ি নং-৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন), রোড নং-৭১, ঢাকা-১২১২ ঠিকানার ফ্ল্যাট নং-বি/২০১ দখল করেছেন।

    তদন্তে আরও জানা যায়, ফ্ল্যাটটি হস্তান্তরযোগ্য ছিল না এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের বিরুদ্ধে গুরুতর অনিয়ম থাকলেও তিনি নিজের রাজনৈতিক প্রভাব প্রয়োগ করে এ ফ্ল্যাটের অধিকার দাবি করেছেন। আদালতে দাখিলকৃত আবেদনে বলা হয়েছে, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক তার আপন খালা শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সুবিধা এবং রাজউকের আইন উপদেষ্টা হিসেবে সংস্থার আইন কর্মকর্তাকে প্রভাবিত করে ফ্ল্যাটটির অনুমোদন পাইয়ে দেন। এতে অবৈধ সুবিধা দেওয়া-নেওয়ার মাধ্যমে তিনি অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করেন।

    আবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মামলা দায়েরের আগেই আসামি দেশের বাইরে চলে গেছেন এবং মামলার প্রমাণ ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন। তাই তাঁর গ্রেপ্তার করা প্রয়োজন। যেহেতু তিনি বিদেশে অবস্থান করছেন, তাই ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্তভাবে প্রয়োজন বলে আদালত বিবেচনা করেছেন।

    দুদক সূত্রে জানা যায়, এই মামলা চলমান রয়েছে এবং তদন্ত কর্মকর্তা ইতিমধ্যেই নিয়োগপ্রাপ্ত। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আসামিকে দেশে ফিরিয়ে এনে আদালতে হাজির করার পদক্ষেপ নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন