শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি

    এনসিপি নেতাকে সাময়িক অব্যাহতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের এনসিপি নেতা আহমেদুর রহমান তনুকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একইসঙ্গে দলের শৃঙ্খলা কমিটির মাধ্যমে তাকে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।

    বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আহমেদুর রহমান তনু এনসিপির কেন্দ্রীয় সদস্য ছিলেন।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপির আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। সেই সঙ্গে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন ৩ কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে পাঠাতে বলা হয়েছে।

    এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, অলটারনেটিভ নামের একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি আমাদের সবশেষ দলীয় মিটিংয়ে দলের বিভিন্ন ভুল নিয়ে আমি প্রশ্ন তোলার কারণে আমাকে হয়ত এই শাস্তি দিয়েছে। তবে বিষয়টি আমাকে তারা ব্যক্তিগতভাবে জানাতে পারতো।

    তিনি আরও বলেন, দল থেকে এখনো কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আর প্রত্যেক রাজনৈতিক ব্যক্তির একাধিক প্ল্যাটফর্মে কাজ করার অধিকার আছে। এটা কোনো দোষ হতে পারে না। আমি মনে করি আমাকে সাময়িক অব্যাহতি দেওয়ার মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ বাড়লো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন