নবীন–প্রবীণদের ব্যাপক সমর্থনে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান

আসন্ন আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীন ও প্রবীণদের ব্যাপক সমর্থন নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এগিয়ে যাচ্ছেন ই এম মেহেদী হাসান। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ভূমিকা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমদিয়া ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ই এম মেহেদী হাসান ছাত্র রাজনীতির ধারাবাহিকতায় নিজেকে একজন সংগঠক ও সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ঢাকার রাজপথে জুলাই আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে তিনি রাজনীতিতে সাহসী অবস্থানের পরিচয় দেন। তিনি আমদিয়া ইউনিয়ন ছাত্রদলের দুইবারের সফল সভাপতি ছিলেন এবং বর্তমানে আমদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মাধবদী থানা যুবদলের একজন সক্রিয় সদস্য।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তিনি খেজুরতলা কবরস্থান ও ঈদগাহ (আট সমাজ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আথলিয়া দক্ষিণপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি এবং আখালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ও হাজী ইয়াকুব আলী হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
ই এম মেহেদী হাসান একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার। তাঁর পিতা হাজী আব্দুস সাত্তার মিয়া শহীদ রাষ্ট্রপতি -এর হাতে গড়া গ্রাম সরকার কাঠামোর সঙ্গে যুক্ত ছিলেন এবং আমদিয়া ইউনিয়ন কৃষক দলের প্রতিষ্ঠাকালীন সফল সভাপতি ছিলেন। তাঁর চাচা হাজী এ কে এম আনোয়ার হোসেন আমদিয়া ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত দুইবারের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা।
মুক্তিযুদ্ধের চেতনায়ও মেহেদী হাসানের পরিবার সুপরিচিত। তাঁর পরিবারের একাধিক সদস্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ই এম মেহেদী হাসান বলেন, “আমাদের পরিবার অতীতেও জনগণের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমদিয়া ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় নবীন ও প্রবীণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা ও পারিবারিক ঐতিহ্যের কারণে ই এম মেহেদী হাসানকে তারা একজন যোগ্য ও গ্রহণযোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখছেন।