শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট মতভেদ যেন শত্রুতায় রূপ না নেয়, জাতীয় ঐক্যে জোর প্রধানমন্ত্রীর স্বাধীনতা পুরস্কার দিতে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী উন্নয়ন অংশীদারদের কাছে ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন তারেক রহমান জিরো এমিশন ইস্যুতে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী লো-ফিডে উৎপাদন অব্যাহত ইস্টার্ন রিফাইনারিতে
  • নরসিংদীতে মহান শহিদ দিবস উপলক্ষে প্রভাতফেরি ও বইমেলা

    নরসিংদীতে মহান শহিদ দিবস উপলক্ষে প্রভাতফেরি ও বইমেলা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় থেকে নরসিংদী সরকারি কলেজ পর্যন্ত প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। প্রভাতফেরিতে অংশ নেন জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    প্রভাতফেরি শেষে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

    পরে নরসিংদী পৌর পার্কে অমর একুশে বইমেলা ও সাহিত্যিক সম্মিলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

    বক্তারা ভাষা আন্দোলনের চেতনা ধরে রাখা এবং বইপাঠের মাধ্যমে ভাষা ও সংস্কৃতিচর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন