শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইয়েমেনে হুথিদের আরও দুই ঘাঁটি দখলের দাবি সেনাবাহিনীর কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা; সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম আজমানে বাংলাদেশি উদ্যোক্তাদের পরিচালনায় 'সাইনিং সুপারমার্কেট'র শুভ উদ্বোধন জাসদ কার্যালয় 'গোপন বৈঠক’ আ. লীগ সন্দেহে শতাধিক নেতাকর্মী আটক গণমাধ্যমের সঙ্গে সংঘাতে জড়ানো গণতান্ত্রিক সরকারের পথ নয়: তথ্য উপদেষ্টা সচিব পরিচয়ে ফাঁদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ৩০ লাখ টাকা আত্মসাৎ তানভীরের কারাগারে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন: বগুড়া কারা কর্তৃপক্ষ সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মামদানিকে ‘হামাসের বন্ধু’ বলায় নেতানিয়াহুর সমালোচনায় ইহুদি নেতারা তুরস্ককে হারিয়ে জিদানের কোচিং অভিষেক রাঙাল ফ্রান্স
  • পাইকারিতে রমজানের আগুন: খুচরা ক্রেতাদের জন্য চাপ

    পাইকারিতে রমজানের আগুন: খুচরা ক্রেতাদের জন্য চাপ
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রমজানের শুরুতেই পাইকারি বাজারে লেবু সহ ইফতারের প্রয়োজনীয় সামগ্রী বাড়তি দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির প্রভাব শিগগিরই খুচরা বাজারেও পড়বে।

    পাইকারি বিক্রেতাদের বক্তব্য, বাজারে সরবরাহ কিছুটা কম থাকায় সামগ্রীগুলোর দাম বৃদ্ধি পেয়েছে। তবে তারা আশ্বাস দিয়েছেন, কয়েক দিনের মধ্যেই পর্যাপ্ত সরবরাহ পুনরায় নিশ্চিত হওয়ায় দাম নিয়ন্ত্রণে আসবে।

    বিশেষজ্ঞরা বলছেন, রমজান মাসে তীব্র চাহিদার কারণে সাময়িক দাম বৃদ্ধি স্বাভাবিক। কিন্তু বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হলে ইফতারের প্রয়োজনীয় সব পণ্যের দাম স্থিতিশীল হবে।


    রমজান ঘিরে প্রতিবছরই বাড়ে নিত্যপণ্যের দাম। এবারও পাইকারি বাজারে স্বাভাবিকের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে অনেক পণ্য।

    একটু কম দামে পণ্য কেনার আশায় গভীর রাতে পাইকারি বাজারে ছুটে আসেন অনেক ক্রেতা। তবে তাদের চোখেমুখে হতাশা ও ক্ষোভ। ইফতারে প্রয়োজনীয় দাম বেড়েছে অনেক। বিশেষ করে শরবতের প্রধান উপকরণ লেবু কিনতে হিমশিম খাচ্ছেন তারা।

    রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে লেবু হালি প্রতি ২০ থেকে ৩০ বেড়ে পাইকারি ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর শসা ও বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। এছাড়া মরিচ ৮০-১২০, টমেটো ৩০-৫০, ধনেপাতা ৭০ ও গাজর ৩০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পাইকারিতে।

    অপরদিকে বাজারে সরবরাহ কিছুটা কম থাকায় দাম বেড়েছে বলে দাবি পাইকারি বিক্রেতাদের। তবে কয়েকদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান তারা।

    অন্যদিকে, কাপ্তান বাজার ঘুরে দেখা যায় গতকালের তুলনায় পাইকারিতে মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগির দাম ১০-২০ টাকা কমে ১৫০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

    সবমিলিয়ে রমজানের প্রথম দিন বাজারে অনেক নিত্যপণ্য কিনতেই বাড়তি টাকা গুনতে হবে ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রণে কঠোর নজরদারি চান খুচরা বিক্রেতারাও।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন