বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবনির্বাচিত এমপি রবিউল আওয়াল লাভলুর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

নবনির্বাচিত এমপি রবিউল আওয়াল লাভলুর শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ান) আসনে ধানের শীষ প্রতিক নিয়ে বিপুল ভোটে নিবার্চিত মোঃ রবিউল আওয়াল লাভলু বলেছেন, আমার নিবার্চনি এলাকায় এমপি হিসেবে নয় সর্বস্তরের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। হিংসা বিদ্বেষ ভূলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করতে হবে। রবিবার  সকালে নবনিবার্চিত সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু তার নিজ বাসভবনে নিবার্চন পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি নাগরপুর-দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননাই সবাইকে তার ব্যাক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে কৃজ্ঞতা,ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। তিনি আরো বলেন,তারেক রহমানের নেতৃত্বে দল ১৮ বছর ঐক্যবদ্ধ ছিল নাগরপুর দেলদুয়ারে। তারই স্বার্থকতা সফলতা ১২ তারিখের নিবার্চন। এই নিবার্চনের কৃতত্ব সাধারন মানুষের, তৃনমূলের নেতৃবৃন্দ ও আমাদের দলের নেতৃবৃন্দের। নেতা কমর্ীদের উদ্দেশ্যে তিনি বলেন,স্বাধিনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। কাজেই শিষ্টাচার ও সহনশীল আচরনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। 

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারন-সম্পাদক হাবিবুর রহমান হবি,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান,হোসেন আলী মনসুর,শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি ,কৃষক দলের সাধারন সম্পাদক জাহিদ হাসান,ছাত্রদলের আহবায়ক মীর মাহবুব রাসেল, শহিদুর রহমান মনির প্রমূখ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন