শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন

    শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে উপজেলায় ‘শহীদ জিয়া স্মৃতি সংসদ’ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীপুর উপজেলা শাখার প্যাডে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সভাপতি ও  সিনিয়র সহ-সভাপতি স্বাক্ষরে ৫১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

    নবগঠিত কমিটিতে মোঃ সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম অনিক-কে সদস্য সচিব এবং মোঃ ফরহাদ রহমানকে সিনিয়র যুগ্ম  আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও ২৬ জনকে যুগ্মকে আহবায়ক এবং ২১ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এই আহ্বায়ক কমিটির মেয়াদ ৩ মাস নির্ধারণ করা হয়েছে।

    কমিটি অনুমোদনের পর প্রতিক্রিয়ায় আহবায়ক  মোঃ সাইফুল ইসলাম  বলেন,
    “প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপোষহীন নেত্রী  মরহুমা বেগম খালেদা  জিয়াকে।  কৃতজ্ঞতা জানাই দেশনায়ক তারেক রহমান ও  গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এস এম  ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে ধন্যবাদ জানাই।

    শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি  মোহাম্মদ মিরাজ শিকদার ও সিনিয়র সহ-সভাপতি  কাজী আসাদুজ্জামান আপন ভাইকে। এবং শ্রীপুর  উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতিও রইল আন্তরিক কৃতজ্ঞতা।”তিনি আরও বলেন,

    “শহীদ জিয়া স্মৃতি সংসদ শ্রীপুর  উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আমরা আশা করছি, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবো। উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন