শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

    নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নরসিংদীর রায়পুরা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (গতকাল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

    নিহত রফিকুল ইসলাম (৫০) চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের বাসিন্দা ও মঙ্গল মিয়ার ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তাঁর স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হওয়ায় রফিকুল ইসলাম এলাকাভিত্তিক বিভিন্ন বিচার–সালিশেও সম্পৃক্ত ছিলেন।

    নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রাতে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

    রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে একই এলাকার দুটি পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ওই বিরোধের জেরেই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন