শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • ক্যাম্পাস থেকে রাজপথ: ধানের শীষ হাতে গকসু ভিপি মৃদুল

    ক্যাম্পাস থেকে রাজপথ: ধানের শীষ হাতে গকসু ভিপি মৃদুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সরাসরি সাক্ষাতের পর তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

    শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সামাজিক যোগাযোগ  মাধ্যমে ছবিসহ একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।

    নিজের রাজনৈতিক পরিবর্তনের ব্যাখ্যায় ভিপি মৃদুল দেওয়ান জানান, মূলত বিএনপির রাজনৈতিক দর্শন ও তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের প্রতি মুগ্ধ হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মৃদুল বলেন, "বিএনপির আদর্শের সঙ্গে আমার ব্যক্তিগত চিন্তাধারার গভীর মিল রয়েছে। বিশেষ করে দেশনায়ক তারেক রহমানের বক্তব্য ও আধুনিক রাজনৈতিক চিন্তা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।"

    মৃদুল আরও উল্লেখ করেন যে, সম্প্রতি তারেক রহমানের সাথে সরাসরি কথা বলার সুযোগ হয়েছে তার। তিনি বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যানের রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তার পরিকল্পনা আমার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য মনে হয়েছে। আমার মনে হয়েছে, এই ধারার রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জাতীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।"

    গকসু ভিপি হিসেবে ক্যাম্পাসে মৃদুলের একটি বড় প্রভাব রয়েছে। তার এই যোগদানের ফলে গণ বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মৃদুলকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, মেধাবী এই ছাত্রনেতা আগামীর গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন