শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি
  • সুপ্রিম কোর্টের প্রশাসনে একাধিক পদে বদলি

    সুপ্রিম কোর্টের প্রশাসনে একাধিক পদে বদলি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের রেজিস্ট্রার পদে প্রশাসনিক রদবদল করা হয়েছে।

    গত ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

    কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

    পঞ্চগড়ের শিশু ধর্ষণ অপরধান দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমানকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।

    হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।  

    হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে মুন্সীগঞ্জের ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক পদে বদলি করা হয়েছে।

    জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক আশিকুল খবিরকে আপিল বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।  

    আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানকে ঢাকার বিশেষ জজ আদালত-১ এ বদলি করা হয়েছে।   


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন