শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • নরসিংদীতে ভূমিকম্পের তিন মাস পরও অধরা সরকারি সহায়তা

    নরসিংদীতে ভূমিকম্পের তিন মাস পরও অধরা সরকারি সহায়তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ২০২৫ সালের ২১ নভেম্বর নরসিংদীতে সংঘটিত ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ক্ষত এখনো কাটেনি। উৎপত্তিস্থল নরসিংদী হওয়ায় মাধবদী, পলাশ ও ঘোড়াশাল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের পর সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তার আশ্বাস দেওয়া হয় কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্থদের।

    ভূমিকম্পের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্ভেয়াররা ক্ষতিগ্রস্ত এলাকার ঘরবাড়ি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করেন। সে সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যাদের ঘরবাড়ি ধসে পড়েছে বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিশেষ অনুদান ও সহায়তা প্রদান করা হবে। তবে প্রায় তিন মাস পার হলেও ক্ষতিগ্রস্ত পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান কোনো ধরনের সহায়তা পায়নি।

    নরসিংদী সদর উপজেলার ভূইয়ম দাখিল মাদ্রাসার সুপার হেলালউদ্দিন বলেন, ভূমিকম্পে মাদ্রাসা ভবনে ফাটল দেখা দেয় এরপর এলজিইডির লোকজন এসে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন এবং ছবি ভিডিও করে নিয়ে যায়, বলা হয়েছিল সরকার থেকে ক্ষতি পূরণে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আর কেউ যোগাযোগ করেনি ঝুকিপূর্ণ এই ভবনেই চলছে পাঠদান।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ৫.৭ মাত্রার ওই ভূমিকম্পে নরসিংদীর পলাশ ও ঘোড়াশাল এলাকায় বেশকিছু কাঁচা ও পাকা ঘরে ফাটল দেখা দেয় অনেক পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত ঘরে বসবাস করছেন।

    ক্ষতিগ্রস্তের তালিকা করার দায়িত্বে থাকা এলজিইডির এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এলজিইডির মাধ্যমে প্রস্তুত করা ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা প্রশাসন হয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এখনো প্রয়োজনীয় বরাদ্দ আসেনি। 

    এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, তালিকা পাঠানো হয়েছে কিন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন